বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য আসছে বহুদিনের প্রত্যাশিত নতুন ইউনিফর্ম। প্রথম ধাপে এই নতুন পোশাক পরিধান করবেন মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলোর সদস্যরা। জানা গেছে আগামী ১৫ নভেম্বর থেকে এর আনুষ্ঠানিক সূচনা বলে।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এ এইচ এম সাহাদাত হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), হাইওয়ে পুলিশ, রিভার পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই নতুন ইউনিফর্ম পরবে।

তিনি বলেন, “লৌহবর্ণের (স্টিল কালার) নতুন পোশাক আধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে। এটি ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোতে পৌঁছে দেওয়া হবে। প্রথমে মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলো এই ইউনিফর্ম ব্যবহার শুরু করবে। পরবর্তীতে রেঞ্জ ও জেলা পর্যায়ের পুলিশ সদস্যদের কাছেও এটি পৌঁছে যাবে।”

এর আগে, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর গঠিত সংস্কার কর্মসূচির অংশ হিসেবে পুলিশের পাশাপাশি আনসার, ভিডিপি ও র‌্যাবের ইউনিফর্মে পরিবর্তনের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য, দেশের নিরাপত্তা বাহিনীগুলোর চেহারায় নতুনত্ব আনা এবং তাদেরকে একটি আধুনিক, জবাবদিহিমূলক ও জনবান্ধব বাহিনী হিসেবে আন্তর্জাতিক মানে উপস্থাপন করা।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ