বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

 ২৩১ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার অক্টোবরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছরের অক্টোবরে সারাদেশে নির্যাতনের শিকার হয়েছে ২৩১ নারী ও কন্যাশিশু। এদের মধ্যে ১৩০ জন নারী ও ১০১ কন্যাশিশু। 

রবিবার মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ ১৫টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করেছে।

প্রতিবেদনে দেখা যায়, অক্টোবরে ৬২ নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। এদের মধ্যে ৪৪ জন একক ধর্ষণের, ১৩ জন (যাদের মধ্যে ১০ মেয়েশিশু) দলবদ্ধ ধর্ষণের এবং দুই কন্যাশিশুসহ পাঁচজন ধর্ষণের পর হত্যার শিকার। এ ছাড়া আরও ১৩ নারী ও কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

একই সময়ে হত্যার শিকার ৫৩ নারী ও কন্যাশিশুর মধ্যে ৪৬ নারী ও সাতজন কন্যাশিশু। হত্যাচেষ্টার শিকার হয়েছেন আরও তিনজন। রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনা ঘটেছে ২৬টি। এর মধ্যে ৯ কন্যাশিশু ও ১৭ নারী।

প্রতিবেদনে আরও বলা হয়, সাতজন নারী ও কন্যাশিশু আত্মহত্যা করেছেন, যাদের মধ্যে একজন আত্মহত্যার প্ররোচনার শিকার ছিলেন। যৌন সহিংসতার শিকার হয়েছেন ১২ জন (ছয় কন্যাশিশু ও ছয় নারী); এর মধ্যে ১১ জন যৌন নিপীড়নের ও একজন উত্ত্যক্তকরণের শিকার।

এ সময়ে অগ্নিদগ্ধ হয়ে আহত চারজন নারীর একজনের মৃত্যু হয়েছে। এক নারী গৃহকর্মীকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া সাত কন্যাশিশু অপহরণের শিকার ও ১০ জন (ছয় কন্যাশিশুসহ) মানব পাচারের শিকার হয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, পাঁচ কন্যাশিশুসহ মোট ১৯ নারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। বাল্যবিবাহের চেষ্টা করা হয়েছে দুই কন্যাশিশুর ক্ষেত্রে। যৌতুক-সম্পর্কিত ঘটনার সংখ্যা ৭। এর মধ্যে যৌতুকের কারণে পাঁচজন নারী হত্যার ও দুইজন নির্যাতনের শিকার হয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ