বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ভোট গণনাকালে থাকতে পারবে সাংবাদিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাষ্ট্রপতির জারি করা ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ (আরপিও সংশোধন)-এর মাধ্যমে নির্বাচন কমিশনকে (ইসি) অভূতপূর্ব ক্ষমতা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোট গণনার সময় সাংবাদিকদের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকার সুযোগ সৃষ্টি হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন বিধান রেখেই অধ্যাদেশ জারি করেছে সরকার। গতকাল সোমবার এ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।

নির্বাচনকালীন সহিংসতা, কারচুপি এবং আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কমিশনকে আরো শক্তিশালী করাই সংশোধনের প্রধান লক্ষ্য ছিল।

এ সংশোধনের ফলে ইসির একক সিদ্ধান্তে যেকোনো ভোটকেন্দ্র বা সম্পূর্ণ আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা যুক্ত হয়েছে। পাশাপাশি নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে।

অধ্যাদেশের ৩৬ অনুচ্ছেদে বলা হয়েছে, ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যম কর্মীদের যুক্ত করার বিধান যুক্ত করা হয়েছে। পূর্বে শুধু প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার এজেন্ট এবং নির্বাচন পর্যবেক্ষকদের ভোট গণনার সময় উপস্থিত থাকার সুযোগ ছিল। সংশোধনীতে ভোট গণনার সময় উপস্থিত থাকার জন্য ‘গণমাধ্যম কর্মী’ শব্দটি যুক্ত করা হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ