বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

এমপিওভুক্ত হচ্ছে হাজারের বেশি ইবতেদায়ি মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারি অনুদানপ্রাপ্ত এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে শর্তসাপেক্ষে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ-সংক্রান্ত ফাইলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুমোদন দিয়েছেন বলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে। আগামী সপ্তাহের শুরুতে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাদ্রাসা অনুবিভাগ) এস এম মাসুদুল হক বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির ফাইলে প্রধান উপদেষ্টার সই হয়েছে বলে জেনেছি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফাইল শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাবে। শিক্ষা উপদেষ্টা দেশে ফিরলে আমরা দ্রুত প্রজ্ঞাপন জারি করব।

জানা যায়, গত ২৮ জানুয়ারি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। এরপর নীতিমালা প্রকাশ করা হলেও বাস্তবায়নে দেরি হওয়ায় শিক্ষকরা টানা আন্দোলনে নামেন। টানা ২২ দিন ধরেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা। তারা শুধু এমপিও নয়, অনুদানপ্রাপ্ত ও অনুদানবিহীন সব ইবতেদায়ি মাদরাসাকে জাতীয়করণের আওতায় আনার দাবি জানিয়ে আসছেন। আশ্বাসের পরও দাবি পূরণ না হওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ