বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

ফের বাংলাদেশ সফরে পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা ইলিয়াস গুম্মান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব

এক বছরের মাথায় আবারও বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের বিখ্যাত আলেম, মুতাকাল্লিমে ইসলাম, তরজুমানে আহলে সুন্নত ওয়াল জামাত মাওলানা ইলিয়াস গুম্মান। তাঁর এই সফরের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করছে আল-মারকাজুল ইসলামী।

গত বছর নভেম্বরে মাওলানা ইলিয়াস গুম্মান বাংলাদেশ সফর করেন। এক বছরের ব্যবধানে তিনি আবার বাংলাদেশে এসেছেন।

দীর্ঘদিন ধরে ইসলামি দাওয়াত, আহলে সুন্নাতের আকিদার প্রচার এবং সমকালীন প্রেক্ষাপটে ইসলামের যুক্তিনির্ভর উপস্থাপনায় আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে পরিচিত মাওলানা ইলিয়াস গুম্মান। তাঁর বয়ান, বক্তৃতা ও গবেষণাধর্মী আলোচনা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে প্রশংসিত।

তাঁর সফরসূচি সম্পর্কে জানতে চাইলে আল-মারকাজুল ইসলামীর চেয়ারম্যান হামজা শহিদুল ইসলাম বলেন, আজ রাতে ফাইনাল শিডিউল হলে আমরা জানাবো। ইতোমধ্যে হজরতের প্রথম প্রোগ্রাম চট্টগ্রামের জিরি মাদরাসায় সম্পন্ন হয়েছে। আজ রাতে তিনি আল-মারকাজুল ইসলামীর মূল কার্যালয়ের মেহমানখানায় আরাম করবেন এবং কাল থেকে ধারাবাহিক প্রোগ্রাম শুরু করবেন ইনশাআল্লাহ।

আল-মারকাজুল ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের ইসলামি শিক্ষা, সমাজকল্যাণ, মানবিক সেবা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশ্ব ইসলামি চিন্তাবিদদের সঙ্গে দ্বীনি সম্পর্ক জোরদার ও জ্ঞান-বিনিময়ের ক্ষেত্রে এই সফরকে একটি ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ