বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

 এক সপ্তাহের বাংলাদেশ সফরে যত প্রোগ্রামে অংশ নেবেন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের বিখ্যাত আলেম, পার্লামেন্টারিয়ান এবং জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান এক সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে আমিরাত এয়ারলাইন্সে একটি বিমান যোগে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকসহ জমিয়ত নেতারা।

৭ দিনের এই সফরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগদান করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন জমিয়তের প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী।

১৩ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ফিদায়ে মিল্লাত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

১৪ নভেম্বর শুক্রবার জুমার নামাজের ইমামতি করবেন রাজধানী ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আজাবাদ মাদরাসার জামে মসজিদে।

১৫ নভেম্বর শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

১৬ নভেম্বর মুন্সিগঞ্জ সিরাজদিখান মধুপুর মাদরাসায় প্রোগ্রামে যোগদান করবেন।

১৭ নভেম্বর সিলেট আলিয়া মাঠ ময়দানে আয়োজিত মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

১৮ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হারমনি মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ