বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিগত ৩ নির্বাচনের সব কর্মকর্তাদের বাদ দিচ্ছে ইসি, বিপক্ষে বিশেষজ্ঞরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন একতরফা ও জালিয়াতির ছিল। এসব নির্বাচন আয়োজনে কমিশন ও ভোটগ্রহণের সঙ্গে জড়িত প্রায় ১৩ লাখ কর্মকর্তার বড় ভূমিকা ছিল। সেইসব কর্মকর্তাদের বাদ দেয়া যায় কি না তা ইসিকে খতিয়ে দেখতে বলেছে সরকার।

নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে প্রিসাইডিং ও পোলিং অফিসার নিয়োগে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। জাতীয় নির্বাচন সামনে রেখে ২৯ জেলায় নতুন ডিসি নিয়োগের মাধ্যমে বড়ধরনের রদবদল শুরু করেছে সরকার। ডিসিরাই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব (ইসি) সচিব আখতার আহমেদ জানান, বিগত তিন নির্বাচনে ন্যুনতম সংশ্লিষ্টতা থাকা কর্মকর্তারা এবার দায়িত্ব থেকে বাদ পড়বেন। তবে তা সুনির্দিষ্ট প্রক্রিয়ায় নির্ধারিত হবে। 

আখতার আহমেদ বলেন, এক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতি, রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতা বিবেচনায় নেয়া হবে। পাশাপাশি নতুন নিয়োগ, এক জায়গা থেকে আরেক জায়গায় বদলী হবে।

সাধারণত স্কুল শিক্ষক, ব্যাংক  কর্মকর্তারা পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। ঢালাওভাবে সবাইকে অযোগ্য করা হলে আগামী নির্বাচনে কারা দায়িত্ব পালন করবেন এমন প্রশ্ন নির্বাচন বিশেষজ্ঞদের। 

নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি বলেন, দলকানা কর্মকর্তাদের বাদ দেয়া উচিত। আবার অনেকে চাকরি করার কারণে এই কাজ করেছে। কারণ নির্বাচনকালীন দায়িত্ব সাংবিধানিক। এই দায়িত্ব পালনে কেউ অপারগতা প্রকাশ করতে পারে না। এক্ষেত্রে সৎ ও দক্ষদের দায়িত্ব দেয়া উচিত। তাদের মধ্যে কেউ কেউ আগের ভোটে দায়িত্ব পালন করাও হতে পারে।  

এছাড়া, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখতে ইসিকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন এই নির্বাচন বিশেষজ্ঞ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ