বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খতমে নবুওয়ত মহাসম্মেলন: সোহরাওয়ার্দীতে উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মহাসম্মেলনে যোগ দিতে ভোর থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সম্মেলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে, ব্যক্তিগত যানবাহনে, বাসযোগে এবং মেট্রোরেলে করে নিরন্তর মানুষের আগমন দেখা যায়।

শনিবার (১৫ নভেম্বর) ভোর থেকে জমায়েত হওয়া এ সম্মেলন সকাল ৯টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলার কথা রয়েছে।

সম্মেলনে অংশ নিতে ভোর থেকেই দেশের বিভিন্ন জেলার আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। আয়োজকরা জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত এ মহাসম্মেলনে দেশ–বিদেশের শীর্ষ ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন।

সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, আন্তর্জাতিক অঙ্গনের বহু বিশিষ্ট আলেম ইতোমধ্যে সম্মেলনস্থলে পৌঁছেছেন। তাঁদের মধ্যে রয়েছেন—

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান

জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি

বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি

ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি

ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী

পাকিস্তানের প্রখ্যাত আলেম মাওলানা ইলিয়াছ গুম্মান

ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী

মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন—

হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাক বাংলাদেশ-এর চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের খ্যাতিমান অর্ধশতাধিক আলেম।

আয়োজক কমিটি জানিয়েছে, খতমে নবুওয়তের পবিত্র আকীদা রক্ষায় বৈশ্বিক ঐক্যের এ মহাসম্মেলনে লাখো মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান এক ঐতিহাসিক দৃশ্যে পরিণত হবে— ইনশাআল্লাহ।

মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ