বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৫ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না: গভর্নর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করা ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের সামনে ভিন্ন কোনো বিকল্প ছিল না।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিট অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গভর্নর মনসুর ব্যাংকিং খাতের সমৃদ্ধি ও গতিশীলতার জন্য স্বচ্ছতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি আরও বলেন, "বিনিয়োগকারী, ডিপজিটর (জমাকারী), কর্মকর্তা—সব পক্ষের অংশগ্রহণ ছাড়া এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।"

পাঁচটি দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংককে একীভূত করার প্রসঙ্গে তিনি আরও বলেন, "আমাদের প্রত্যাশা, সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া থেকে আমাদের অর্থনীতির জন্য ভালো কিছু হবে।"

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক গত ৫ নভেম্বর এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে আর্থিকভাবে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ করেছিল।

এরপর গত ৯ নভেম্বর গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডের এক বিশেষ অনলাইন সভায় এই পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করে পরিচালনার জন্য একটি নতুন শরিয়াহভিত্তিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক—'সম্মিলিত ইসলামী ব্যাংক'-কে প্রাথমিক লাইসেন্স প্রদান করা হয়।

নতুন ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেককে নিয়োগ দেওয়া হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ