বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আপত্তির মুখে ইসলামী ঐক্যজোটের একাংশকে বের করে দিলো ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশগ্রহণ করতে গিয়ে বাধাগ্রস্ত হলো ইসলামী ঐক্যজোটের মুফতি আবুল হাসানাত আমিনীর অংশ। দলের অপর অংশের আপত্তির মুখে এই অংশের নেতাদের সংলাপ থেকে বের করে দেয় নির্বাচন কমিশন।

রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপের শুরুতে এই ঘটনা ঘটে।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তা ও ৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, সকাল সাড়ে ১০টায় সংলাপ শুরুর কথা থাকলেও দলগুলোর প্রতিনিধিরা আগেই নিজ নিজ আসনে অবস্থান করেন। সংলাপ শুরুর কয়েক মিনিট আগে সেখানে প্রবেশ করেন ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসেন রাজীসহ প্রতিনিধি দল। এসময় আগে থেকে আসন গ্রহণ করা অংশ মুফতি আবুল হাসনাত আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোটের মঈনুদ্দীন রুহী ও আলতাফসহ তিন নেতাকে লক্ষ্য করে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করেন মুফতি সাখাওয়াত হোসেন রাজী। তিনি বলেন, তারা বিগত ফ্যাসিবাদের সহযোগী ছিল। ২০২৪ সালসহ প্রতিটি একতরফা নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। তারা এখানে থাকলে আমরা থাকবো না।

এসময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ দুই পক্ষের প্রতিনিধিদের কাছে নির্বাচন কমিশনের আমন্ত্রণপত্র দেখতে চান। সাখাওয়াত হোসেন রাজী আমন্ত্রণপত্র দেখালেও হাসনাত আমিনীর নেতৃত্বাধীন অংশ তাদের আমন্ত্রণপত্রের হার্ডকপি দেখাতে পারেনি। এ সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘হার্ডকপি না থাকলে আপনারা চলে যান।’এরপর আসনে বসেন সাখাওয়াত হোসেন রাজির নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

আজকের সংলাপে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি- বিএসপি এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ