বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘জজ সাহেব! ট্রাইব্যুনাল যেন চালু থাকে, হাসিনার বিচারও একদিন হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর করে ২০১৫ সালের নভেম্বরে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেও ট্রাইব্যুনালে নির্দোষ দাবি করে বক্তব্য দেন। তার একটি বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত বছরের জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হয়েছে সোমবার (১৭ নভেম্বর)। টানা প্রায় সাড়ে ১৫ বছর ক্ষমতা ধরে রাখা দোর্দণ্ড প্রভাবশালী শেখ হাসিনার ফাঁসির রায়ের পর অনেকে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই বক্তব্য নতুন করে সামনে এনেছেন, যা তিনি শেখ হাসিনার বিচার সম্পর্কে বলেছিলেন।  

ট্রাইব্যুনালে বিচারকাজ চলাকালে সালাউদ্দিন কাদের চৌধুরী আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দেন। সেই বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেছিলেন- ‘জজ সাহেব! এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে...।’

মৃত্যুদণ্ড কার্যকরের ঠিক দশ বছর পর বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই বক্তব্য বাস্তবে রূপ নেওয়ায় নতুন করে তার বক্তব্যটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছয়বারের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। ২০১৫ সালের ২২ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত ১২টা ৪৫ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ