বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আত্মসমর্পণ বা গ্রেপ্তার না হয়ে আপিলের সুযোগ নেই শেখ হাসিনা ও কামালের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই রায়ের বিরুদ্ধে তাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিলের সুযোগ রয়েছে, তবে এজন্য তাদের গ্রেপ্তার হতে হবে বা আদালতে আত্মসমর্পণ করতে হবে। তাদের পক্ষে নিযুক্ত রাষ্ট্র নিয়োজিত আইনজীবী আমির হোসেন এ কথা জানিয়েছেন। 

আজ সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাদের দু’জনকে মৃত্যুদণ্ড ও রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রায়ের পর ব্রিফিংয়ে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন বলেন, ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায় মেনে নিয়ে আমার বক্তব্য হচ্ছে, রায়টা ভিন্নভাবে হতে পারতো। হয়নি সেজন্য আমি ক্ষুব্ধ, আমার ভেতরে কষ্ট আছে। 

এই রায়ের বিরুদ্ধে আপিল প্রসঙ্গে তিনি বলেন, আমার ক্লায়েন্টরা সারেন্ডার বা গ্রেপ্তার না হলে আমার পক্ষে এ মামলায় আপিল করার সুযোগ নেই। আপনারা দেখেছেন, আমাকে রায়ের কপিও দেবেন না, মাননীয় ট্রাইব্যুনাল বলেছেন। 

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ