বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৭ দিনের মধ্যে অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানী ঢাকায় অবৈধভাবে লাগানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার আগামী ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএনসিসির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি বা ভবনের ছাদে বা দেওয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ইত্যাদি স্থাপন করা হয়েছে।

আগামী সাত দিনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং বাড়ি বা ভবনের ছাদে বা দেওয়ালে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ইত্যাদি স্থাপন করেছেন তাদের নিজ নিজ দায়িত্বে বর্ণিত ফলক পোস্টার বা ব্যানার বা বিলবোর্ড বা এলইডি ইত্যাদি অপসারণের জন্য অনুরোধ করা হলো।

অন্যথায়, নির্ধারিত সময়ের পর উচ্ছেদসহ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ