বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মেট্রোযাত্রীদের জন্য সুখবর, ঘরে বসেই মিলবে রিচার্জের সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীতে যারা মেট্রোরেলে নিয়মিত চলাচল করেন তাদের জন্য সুখবর। মেট্রোযাত্রীরা ঘরে বসেই স্থায়ী কার্ড রিচার্জ করতে পারবেন। এই সুবিধা আগামী ২৫ নভেম্বর থেকে চালু হচ্ছে।

নতুন এই সেবা ব্যবহারের মাধ্যমে ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই টাকা রিচার্জ করতে পারবেন যাত্রীরা।

প্রধান উপদেষ্টা (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়)-এর বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন সেবাটি উদ্বোধন করেন। শুরুর দিকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করা যাবে। আর পরবর্তীতে একটি অ্যাপের মাধ্যমে পাওয়া উপভোগ করা যাবে সেবাটি।

এ ব্যাপারে ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানিয়েছেন, এই সেবাটি চালু হলে যাত্রীদের আর স্টেশনে গিয়ে লাইন ধরে কার্ড রিচার্জ করতে হবে না। এতে সময় বাঁচবে এবং ভোগান্তিও কমবে।

জানা গেছে, অনলাইনে রিচার্জের পর কার্ডটি স্টেশনে থেকে ‘অ্যাড ভ্যালু মেশিন’ (এভিএম)-এ স্পর্শ করে হালনাগাদ করতে হবে। এতে একবার স্পর্শের পর কার্ডের টাকা শেষ না হওয়া পর্যন্ত আর স্পর্শের প্রয়োজন নেই।

এদিকে বর্তমানে মেট্রোরেলে দুই ধরনের স্থায়ী কার্ড ব্যবহার হচ্ছে। একটি ডিএমটিসিএলের এমআরটি পাস এবং অন্যটি ডিটিসিএর র‍্যাপিড পাস। ঘরে বসে কার্ড রিচার্জের নতুন সেবায় উভয় কার্ডই রিচার্জ করা সম্ভব।

টিসিএর তথ্য অনুযায়ী, প্রতিটি স্টেশনের দুটি জায়গায় এভিএম মেশিন বসানো থাকবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে মোট মেশিন থাকবে ৩২টি।

মেট্রোরেলের যাত্রী সুবিধা সম্প্রসারণের জন্য কর্তৃপক্ষের এ উদ্যোগকে বিশাল প্রয়াস হিসেবে মনে করা হচ্ছে। বর্তমানে ৫৫ শতাংশ যাত্রী র‌্যাপিড বা এমআরটি কার্ড ব্যবহার করেন। আর অনলাইনে রিচার্জ প্রক্রিয়া চালু হলে এতে দৈনিক যাত্রীদের চলাচলের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ