বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’  ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে’ দাখিল ২০২৭ সালের নির্বাচনী পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় দায়িত্বশীলদের জরুরি সভা অনুষ্ঠিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল যাত্রীবাহী বাস, আহত ১৫ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার

পাকিস্তানের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল: পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে চায় জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের সঙ্গে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পর্ক খারাপ করে রাখা হয়েছিল বলেও জানান তিনি।

আজ রবিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক হয়েছে বলে আমি মনে করি৷ ভারতের সঙ্গে বাংলাদেশের আগের সরকারের সম্পর্ক নিয়ে তিনি বলেন, এই সম্পর্ক দিয়ে বর্ডার কিলিং, নদীর পানির হিস্যা কোনো কিছুরই সমাধান বিগত সরকার করতে পারেনি। দেশের মানুষের ভারতের সঙ্গে সম্পর্ক ছিল না। বাহ্যিক এ সম্পর্ককে উষ্ণ সম্পর্ক বলতে আমি রাজি নই।
 
শেখ হাসিনাকে ফেরত না দেয়ার একটি ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না জানিয়ে তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে স্বার্থ উদ্ধারের চেষ্টা করতে থাকবে বাংলাদেশ।  

বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা পৃথিবীর একমাত্র সীমান্ত হত্যা মন্তব্য করে তিনি বলেন, যেখানে যুদ্ধাবস্থা নেই, কিন্তু সীমান্ত হত্যা হচ্ছে। ঢাকা নিন্দা জানিয়ে আসছে। জানাতে থাকবে। 
 
দেশের স্বার্থ দেখতে হবে জানিয়ে তিনি বলেন, সব বিবেচনায় সবার স্বার্থকে বজায় রেখে কূটনীতি চালাতে হবে। বাংলাদেশকে অনেকেই ভালোভাবে চেনে। কিন্তু, অনেকেই নেতিবাচকভাবে চেনে। এটা ঠিক করতে হবে। 

পররাষ্ট্রনীতি অনেকটা রাজনীতি দিয়ে নির্ধারিত উল্লেখ করে উপদেষ্টা বলেন, অভ্যন্তরীণ নীতির সঙ্গে মিলিয়ে কূটনীতি চালিয়ে যেতে হয়। আমরা এমন একটা নীতি তৈরি করে দিতে চাচ্ছি, যা পরবর্তী নির্বাচিত সরকারকে সাহায্য করবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ