মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ভারতে ইলিশ পাঠানো হবে কিনা এটি সরকার প্রধানের বিষয়: মৎস্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

‘দুর্গাপূজাকে সামনে রেখে এবারও ভারতে ইলিশ পাঠানো হবে কিনা’ এটি সরকার প্রধানের বিষয়  বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সোমবার (০৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ-মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কওমি সিলেবাসে ‘সিরাত’ অবহেলার শিকার হওয়া বেদনাদায়ক: মুহাম্মদ যাইনুল আবিদীন

এবারও ভারতে ইলিশ রপ্তানি হবে কিনা? জানতে চাইলে মন্ত্রী জানান, সত্যিকার অর্থে সরকার ইলিশ রপ্তানি করে না। ভারতে যখন পূজা হয় তখন সৌজন্যমূলক সরকার টু সরকার কিছু মাছ যায়। এটা ওইরকম কোনো রপ্তানি নয়।

তিনি বলেন, যদি পাঠানো হয়, এই বিষয়টি সরকার প্রধানের। আমি সরকার প্রধানের বিভাগের না। আমি মৎস্য বিভাগের।

ইলিশ পাচার হওয়ার ইস্যুতে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনির সঙ্গে সভা করা হয় উল্লেখ করে তিনি বলেন, কালকের পর থেকে সব আইন প্রয়োগকারী সংস্থা আমাদের সহায়তা করবে। একেবারে গভীর সমুদ্র থেকে শুরু করে বাজার পর্যন্ত। আমরাও বাজার তদারকি করছি, এখানে জাটকা বিক্রি করছে কিনা। পাশাপাশি আড়ত ও ঘাটও তদারকি করছি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ