মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

শিক্ষকদের জন্য পৃথক পে-স্কেল গঠন করা উচিত: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

‎শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠন করা উচিত বলে মনে করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।‎

সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বিষয়ে কথা বলেন।

দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় একজন শিক্ষক মেধাবীদের শিক্ষকতা পেশায় ধরে রাখতে অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই জায়গাটিতে আমার মন্তব্য হলো— আমরা ফিন্যান্সিয়ালি তাদের আরও যে সাপোর্টটা দেব, এই সাপোর্টটা অন্যান্য স্কেলের সঙ্গে তুলনামূলক দিলে চলবে না। এই তুলনা দিলেই কেবল তুলনা চলতে থাকে, মামলা হতে থাকে, আন্দোলন হতে থাকে।’ ‎
 
‎শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি, শিক্ষকদের জন্য আলাদা একটা পে-স্কেল গঠন করা উচিত। হোয়েদার হাই অর লো, ডাজ নট ম্যাটার; ইটস কমপ্লিটলি ডিফারেন্ট।’
 
এছাড়া শিক্ষকদের উৎসবভাতা বাড়ানোর বিষয়েও জানান তিনি।
 
শিক্ষামন্ত্রী উৎসবভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, প্রায় ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসবভাতা বাড়ানো হয়নি। তবে চলতি বছরে ভাতা ১০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদুল আজহার সময় এটি বাস্তবায়ন হতে পারে। সরকারের পক্ষ থেকে বিষয়টি বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ