মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

চৌদ্দ দিনের মাথায় আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চৌদ্দ দিনের মাথায় আবারও বাড়ল জেট ফুয়েলের (উড়োজাহাজের জ্বালানি) দাম। অভ্যন্তরীণ রুটের জন্য লিটারে ২৫ টাকা বাড়িয়ে ২২৭.০৮ টাকা করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক রুটের জন্য ১.৩২ ডলার থেকে বাড়িয়ে ১.৪৮ ডলার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। রাত ১২ টার পর থেকে নতুন মূল্য কার‌্যকর করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় সর্বশেষ ২৪ মার্চ জেট ফুয়েল লিটার প্রতি ৮৯.৫৯ টাকা বাড়ানো হয়েছে। অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা করা হয়। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার দশমিক ৭৩ সেন্ট থেকে বাড়িয়ে ১.৩২ মার্কিন ডলার করা নির্ধারণ করা হয়।

এর আগে গত ৮ মার্চ জেট ফুয়েলের দাম বাড়ানো হয়। 

প্রসঙ্গত, ২০২৫ সালের মে মাসে প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করা হবে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে বাংলাদেশে বাড়বে, কমে গেলে কমবে। তার আগ পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সময়ে সময়ে দাম নির্ধারণ করে এসেছে। তবে এই প্রথম এক মাসের ব্যবধানে তিন দফায় দাম বাড়ালো বিইআরসি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ