মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সংসদের বক্তব্যে সবার দৃষ্টি কাড়লেন মুফতি আবুল হাসান এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেট-৫ আসন থেকে নির্বাচিত খেলাফত মজলিসের সংসদ সদস্য মুফতি আবুল হাসান সংসদে দেওয়া বক্তব্যে সবার দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন। এমনকি বিরোধী দলীয় এই এমপির বিভিন্ন দাবি ও প্রস্তাবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ নিজেই সংশ্লিষ্ট মন্ত্রীদের প্রতি সুপারিশ করেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) নির্ধারিত পাঁচ মিনিটের বক্তব্যে মুফতি আবুল হাসান তার নির্বাচনি এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি কানাইঘাট ও জকিগঞ্জকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং স্পিকার হাফিজউদ্দিন আহমদের স্মৃতিবিজড়িত এলাকা হিসেবে তুলে ধরেন।

এমপির বক্তব্য শুনে স্পিকার আবেগতাড়িত হয়ে পড়েন। তিনি একাত্তরের স্মৃতিচারণ করে আটগ্রাম, চারিগ্রামসহ বিভিন্ন স্থানের কথা উল্লেখ করেন এবং জানান, এসব এলাকায় তিনি সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিলেন। ১৯৭১ সালের ২১ ও ২২ নভেম্বরের সম্মুখযুদ্ধের স্মৃতিও তুলে ধরেন তিনি।

বক্তব্যের গুরুত্ব বিবেচনায় স্পিকার সিলেট-৫ আসনের এমপিকে অতিরিক্ত তিন মিনিট সময় প্রদান করেন।

মুফতি আবুল হাসান তার বক্তব্যে সিলেট-৫ আসনের সাবেক এমপি মাওলানা উবাইদুল হক উজিরপুরী, হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা আহমদ শফি এবং সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ বিভিন্ন বরেণ্য ব্যক্তিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একইসঙ্গে শাপলা চত্বরের গণহত্যা এবং চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান।

তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর সেনানীদের স্মরণ করে বলেন, সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়েই দেশের প্রথম অঞ্চল হিসেবে হানাদারমুক্ত হয়েছিল। কানাইঘাট ও জকিগঞ্জের মাটি ও মানুষের সঙ্গে মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস জড়িয়ে আছে। এই ইতিহাস সংরক্ষণে সরকারের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।

এমপি জকিগঞ্জকে দেশের প্রথম এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে ঘোষণার জোর দাবি জানান। তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে জকিগঞ্জ মুক্ত হয় এবং পরদিন ২২ নভেম্বর তাঁর ও মেজর হাফিজদের নেতৃত্বে কানাইঘাট শত্রুমুক্ত হয়।

এ ছাড়া তিনি দুই উপজেলার অন্যতম প্রধান সমস্যা হিসেবে নদীভাঙনকে চিহ্নিত করেন। সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিশেষ করে জকিগঞ্জের শেওলা সড়ক ও কানাইঘাটের বোরহানউদ্দিন সড়কের দ্রুত সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

স্বাস্থ্যসেবার দুরবস্থার চিত্র তুলে ধরে তিনি দুই উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল সংকট নিরসনের দাবি জানান।

এমপির মোট আট মিনিটের বক্তব্য শেষে স্পিকার সংসদে উপস্থিত সড়ক পরিবহনমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এলাকা জকিগঞ্জের প্রতি আপনারা বিশেষ দৃষ্টি রাখবেন। এই এলাকার উন্নয়নের জন্য আমিই সুপারিশ করছি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ