সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সৌদি পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন হজযাত্রী, মৃত্যু ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চলতি বছর হজ পালনের লক্ষ্যে এখন পর্যন্ত মোট ৫২ হাজার ৩৩৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সরকারি-বেসরকারি মোট ১৩৪টি ফ্লাইটে সৌদি পৌঁছান তারা।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদিতে আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ, ৩ জন নারী। এর মধ্যে মক্কায় ১১ জন ও মদিনায় ২ জন মারা গেছেন। সর্বশেষ মক্কায় মারা গেছেন সাভারের নুসরাত শারমীন (৬২)। তিনি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

মঙ্গলবার (১২ মে ২০২৬) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে প্রকাশিত সর্বশেষ বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৩টি, সৌদি এয়ারলাইন্সের ৪৯টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ