সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

সৌদির কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিনিধি খুঁজছে ইফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশি প্রতিনিধি নির্বাচনে আবেদন আহ্বান করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-ইফা। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানটি আগ্রহী হাফেজদের আগামী ২ জুনের মধ্যে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতা দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। প্রথম গ্রুপে তাজবিদসহ পূর্ণ ৩০ পারা হিফজ এবং দ্বিতীয় গ্রুপে তাজবিদসহ ধারাবাহিক ১৫ পারা হিফজে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ১৪ আগস্ট ২০০২ তারিখ থেকে অনূর্ধ্ব ২৫ বছরের মধ্যে হতে হবে। একই সঙ্গে আবেদনকারীর আন্তর্জাতিক পাসপোর্ট (এমআরপি বা ই-পাসপোর্ট) থাকতে হবে। এছাড়া পূর্বে সৌদি আরবের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নতুন করে আবেদন করতে পারবেন না।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ছবি, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র এবং হিফজ সনদের কপিসহ জমা দিতে হবে। আবেদন ফরম ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট অথবা সরাসরি দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ থেকে সংগ্রহ করা যাবে।

আবেদন ফি হিসেবে রূপালী ব্যাংক পিএলসি’র যেকোনো শাখা থেকে ‘ইসলামিক ফাউন্ডেশন’ শিরোনামে (চলতি হিসাব নম্বর: ৫৫২০০২০০৫০০০৫) ৩০০ টাকা জমা দিয়ে মূল রশিদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। আগামী ২ জুন ২০২৬, মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে আবেদনপত্র ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে পৌঁছাতে হবে।

নির্বাচনী পরীক্ষা রাজধানীর বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে অনুষ্ঠিত হবে। ৩০ পারা গ্রুপের পরীক্ষা আগামী ৭ জুন এবং ১৫ পারা গ্রুপের পরীক্ষা ৮ জুন সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না এবং একজন প্রতিযোগী কেবল একটি গ্রুপে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্যের জন্য ০২-৪১০৫৩২৯৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ