সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা শহরের তীব্র যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

ঢাকার যানজট নিরসনে এটি বর্তমান সরকারের দ্বিতীয় পর্যায়ের বিশেষ সভা। সভায় যানজট নিরসনের চলমান উদ্যোগ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থা প্রবর্তনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্টদের দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ উপস্থিত ছিলেন। এ সময় ঢাকার দুই সিটি করপোরেশনের বর্তমান প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম নিয়ে তথ্য উপস্থাপন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি। বৈঠকে ঢাকার অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা উন্নত করতে রেল ও নৌপথের সমন্বিত ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়। ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সড়ক শৃঙ্খলা ফেরাতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়েছে। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনগণের দুর্ভোগ লাঘবে রাজধানীর ট্রাফিক ব্যবস্থার সংস্কারকে সরকার এখন অগ্রাধিকার দিচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ