সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ময়মনসিংহ সিটির হিফজুল কুরআন ও হামদ-নাত প্রতিযোগিতার বাছাইপর্ব সম্পন্ন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে এবং ইত্তেফাকুল উলামার সহযোগিতায় আয়োজিত হিফজুল কুরআন, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতার বাছাইপর্ব সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) নগরীর ৬টি ভেন্যুতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, ৪৭ জন বিচারকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ বাছাইপর্বে মোট ১ হাজার ২৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার পুরো আয়োজন সার্বক্ষণিক তদারকি করেন মুরব্বি উলামায়ে কেরাম ও প্রতিযোগিতা পরিচালনা কমিটির দুটি পৃথক টিম।

বাছাইপর্বে ‘ইয়েস কার্ড’ পাওয়া প্রতিযোগীদের নিয়ে আগামী ১৯ মে মঙ্গলবার ময়মনসিংহ টাউন হল মিলনায়তন-এ অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব। এতে বিজয়ীদের মাঝে ৫ লাখ টাকারও বেশি পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়নে সহযোগিতাকারী ভেন্যু কর্তৃপক্ষ, ভেন্যু পরিচালক, বিচারকমণ্ডলী এবং ইত্তেফাকুল উলামার দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে অংশগ্রহণকারী প্রতিযোগীদের জন্য শুভকামনাও জানানো হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ