সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

কুরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করবে ডিএসসিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, কুরবানির বর্জ্য সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যেই অপসারণ করা হবে।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডের ১৯ নম্বর ওয়ার্ডে সবজি বাগান এসটিএস-এর সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্ক্যাপিং কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, ঈদ উপলক্ষে প্রতিটি পশুর হাটে বিশেষ ব্যবস্থাপনা রাখা হবে। সেখানে কন্ট্রোল রুম, চিকিৎসক এবং পুলিশের টহলের ব্যবস্থা থাকবে, যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে কেনাবেচা করতে পারেন।

তিনি আরও বলেন, পশুর হাট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বর্জ্য পরিষ্কার কার্যক্রম শুরু হবে। পাশাপাশি কুরবানির বর্জ্য অপসারণেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, যাতে নগরবাসীকে দুর্ভোগে পড়তে না হয়।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ প্রসঙ্গে আবদুস সালাম বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ডে জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জরিপের ফলাফল বিশ্লেষণ করে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ