সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৭ সালের হজে গমন ইচ্ছুকদের সুবিধার্থে প্রাথমিক নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্টের মেয়াদের শর্ত শিথিল করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ফলে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও এবার প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন হজযাত্রীরা।

গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ সেপ্টেম্বর হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা শেষ হতে যাচ্ছে। হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এই ছাড় দেওয়া হয়েছে।

তবে এভাবে নিবন্ধনকারী হজযাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর আগে পিলগ্রিম আইডি অ্যাসাইন করার সময় অবশ্যই নির্ধারিত মেয়াদ সংবলিত পাসপোর্ট ই-হজ সিস্টেমে দাখিল করে হালনাগাদ করতে হবে।
 
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পাসপোর্টের নির্ধারিত মেয়াদ আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। নির্ধারিত মেয়াদের পাসপোর্ট দিয়ে ই-হজ সিস্টেমে তথ্য হালনাগাদ না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর ভিসা হবে না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ করতে পারবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

আগামী ২৪ সেপ্টেম্বর হজের নিবন্ধন শেষ হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আজ বিকেলের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ৯৭০ জনসহ মোট ১৬ হাজার ২৮১ জন হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেছেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ