সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

পাবনায় ১০ বছরের শিশু কামরুন্নাহার কলিকে ধর্ষণ ও হত্যার ঘটনা এবং কক্সবাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই শিশু অপ্রতিমের হৃদয়বিদারক হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘পাবনার দশ বছরের শিশু কামরুন্নাহার কলির ধর্ষণ ও হত্যা এবং কক্সবাজারে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার রেশ না কাটতেই শিশু অপ্রতিমের হৃদয়বিদারক ঘটনায় সারা দেশ স্তম্ভিত।’

তিনি প্রশ্ন করেন, ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কলি ও অপ্রতিমের বাবা-মাসহ প্রিয়জন হারানো সব মানুষের সুবিচার কামনা করে শায়খ আহমাদুল্লাহ বলেন, দেশে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির সংস্কৃতি গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘আমরা তেমন বাংলাদেশের স্বপ্ন দেখি।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ