সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

হজযাত্রীদের জন্য ‘কাফেলা কার্ড’ চালু করল ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ পালন আরও সহজ ও নির্বিঘ্ন করতে ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। নতুন এ কার্ডের মাধ্যমে সৌদি আরবে এটিএম থেকে সৌদি রিয়াল উত্তোলন ও বিভিন্ন পস মেশিনে পেমেন্ট করতে পারবেন হজযাত্রীরা।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ইসলামী ব্যাংক ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় কার্ডটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ডটির উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ।

ইসলামী ব্যাংক জানিয়েছে, ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ ব্যবহার করে সৌদি আরবে মাস্টারকার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে সৌদি রিয়াল উত্তোলন করা যাবে। পাশাপাশি বিভিন্ন পস মেশিনে কেনাকাটা বা পেমেন্টের সুবিধাও পাবেন কার্ডধারীরা।

প্রতিটি হজযাত্রী কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করা যাবে। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও সরবরাহ করা হবে এবং এর জন্য কোনো চার্জ নেওয়া হবে না বলে জানিয়েছে ব্যাংক।

এ ছাড়া কার্ডধারীরা বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনা মূল্যে ব্যবহারের সুবিধা পাবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের ডাইরেক্টর সোহেল আলিম। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম।

এ সময় হাব ও ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ