বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ৮ আশ্বিন ১৪৩৩ ।। ১২ রবিউস সানি ১৪৪৮


এবার মিষ্টান্ন শিল্পের প্রশিক্ষণ দেবে আস-সুন্নাহ, থাকবে উদ্যোক্তা সহায়তাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

মিষ্টান্ন শিল্পে দক্ষতা উন্নয়ন ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রায় ৫০ হাজার টাকা সমমূল্যের এ প্রশিক্ষণ নেওয়া যাবে মাত্র ২ হাজার টাকায়। প্রশিক্ষণ শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের ব্যবসা শুরু ও সম্প্রসারণের জন্য ৫০ হাজার থেকে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত মূলধন সহায়তা দেওয়া হবে।

মিষ্টি ও মিষ্টান্ন দেশের মানুষের জীবনযাপন ও সংস্কৃতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে। বিয়ে, সন্তান জন্ম, পরীক্ষায় ভালো ফল, চাকরি পাওয়া কিংবা নতুন আত্মীয়ের বাড়িতে যাওয়ার মতো নানা উপলক্ষে মিষ্টির ব্যবহার হয়ে থাকে। ফলে দেশে মিষ্টান্নের বড় বাজার থাকলেও এ খাতে দক্ষ কারিগর ও উদ্যোক্তার ঘাটতি রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই বিষয়টি বিবেচনায় নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশন মিষ্টান্ন শিল্পে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির এ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে।

প্রশিক্ষণে যা থাকছে

প্রশিক্ষণার্থীদের জন্য বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে। পাশাপাশি উন্নত মানের মিষ্টান্ন তৈরির আধুনিক কলাকৌশল, ব্যবসায়িক ব্যবস্থাপনা, বিপণন ও হিসাব-নিকাশ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এর সঙ্গে থাকবে মৌলিক ইসলামি জ্ঞান ও বিশেষ দাওয়াহ কোর্স।

আবেদনকারীর যোগ্যতা

আবেদনকারীকে মিষ্টির দোকানে ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দরিদ্র, পরিশ্রমী ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা সম্পন্ন পুরুষরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে।

মিলবে ভাতা ও মূলধন সহায়তা

প্রশিক্ষণ চলাকালে যাদের ওপর পুরো পরিবার নির্ভরশীল, তাদের প্রতি মাসে ৫ হাজার টাকা বিশেষ ভাতা দেওয়া হবে।

এ ছাড়া প্রশিক্ষণ শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিজস্ব ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত মূলধন সহায়তা দেওয়া হবে। এ অর্থ নতুন ব্যবসা শুরু ও তা সম্প্রসারণে ব্যবহার করা যাবে।

যেভাবে আবেদন করবেন

আবেদনকারীদের কমেন্টে দেওয়া লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এরপর ফরমটি হাতে লিখে পূরণ করে কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে জমা দিতে হবে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের ঠিকানা—প্লট ৬২-৬৪, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, ঢাকা।

আবেদনের শেষ সময় ১০ অক্টোবর ২০২৬।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ