বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ-এর আমন্ত্রণে ওমরা পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ৩০ জন। সৌদি সরকারের বিশেষ উদ্যোগে নির্বাচিত অতিথিরা পবিত্র মক্কা ও মদিনা সফর করবেন এবং ওমরা পালন করবেন।

রোববার (৪ অক্টোবর) ঢাকায় সৌদি দূতাবাসে আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে ওমরাযাত্রীদের শুভকামনা জানান ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ। এ সময় তিনি নির্বাচিত অতিথিদের পবিত্র সফর সফল ও বরকতময় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

সৌদি সরকারের উদ্যোগে নির্বাচিত ৩০ অতিথি পবিত্র মক্কায় ওমরা পালনের পাশাপাশি মদিনায় মসজিদে নববীসহ গুরুত্বপূর্ণ ইসলামি ঐতিহাসিক ও পবিত্র স্থান জিয়ারত করবেন। সফরটি দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ধর্মীয় ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ বলেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নাগরিকদের ওমরার এ সুযোগ দেওয়া সেই সম্পর্ককে আরও জোরদার করতে ভূমিকা রাখবে।

সৌদি আরব বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি, আলেম, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের বিশেষ আমন্ত্রণে ওমরা পালনের সুযোগ দিয়ে থাকে। এ ধরনের আমন্ত্রণের মাধ্যমে সৌদি আরবের সঙ্গে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের জনগণের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার উদ্যোগ নেওয়া হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ