শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেটে খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের নতুন কমিটি মেহফিলে উলফাত: মানিকগঞ্জে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পূনর্মিলনী অনুষ্ঠান জাতীয় তাফসীর পরিষদের মহাসচিব আইসিইউতে, রোগমুক্তি কামনায় দোয়া ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা সৌদির শিক্ষামন্ত্রীর বক্তব্যে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিবের উদ্বেগ ‘ইসলামি কার্যক্রমে বড় শঙ্কা ইখলাসের ঘাটতি ও আত্মশুদ্ধির অভাব’ ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনের বিশেষ সুযোগ মসজিদে নববীতে নারীদের ইসলামি আলোচনার স্থান নির্ধারিত

শিক্ষামন্ত্রীর বক্তব্যে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিবের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ট্রান্সজেন্ডার বিষয়ে প্রচার-প্রচারণা বৃদ্ধির আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দেওয়া বক্তব্যে গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন আন্তর্জাতিক মাজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।

শুক্রবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।

বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, নারী ও পুরুষের সৃষ্টিগত পরিচয় আল্লাহর নির্ধারিত বিধানের অংশ। নারী বা পুরুষ হিসেবে জন্মগ্রহণকারী কারও লিঙ্গপরিচয় পরিবর্তনের উদ্দেশ্যে অস্ত্রোপচার ও হরমোন প্রয়োগের মাধ্যমে শারীরিক পরিবর্তন সাধন ইসলামী শরিয়তের দৃষ্টিতে নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডের প্রচার-প্রসার ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধের পরিপন্থী।

তিনি আরও বলেন, ইসলাম প্রত্যেক মানুষের মর্যাদা রক্ষার শিক্ষা দেয়। তবে মানবিকতার নামে শরিয়তবিরোধী কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার সুযোগ নেই। বিশেষত শিক্ষাব্যবস্থাকে এ ধরনের প্রচারের মাধ্যম বানানো হলে নতুন প্রজন্মের ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতার ওপর বিরূপ প্রভাব পড়তে পারে।

বিবৃতিতে শিক্ষামন্ত্রীকে তাঁর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী দেশের শিক্ষাব্যবস্থায় ইসলামী আকিদা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ