বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ চাহিদা ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে মেটাতে চায় সরকার।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিদ্যুৎ ভবনে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ তথ্য জানান।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করাই মূল লক্ষ্য। এক্ষেত্রে সরকার সহায়ক নীতি প্রণয়ন করেছে।