ড. মাওলানা মুশতাক আহমাদ
দেশের প্রখ্যাত বুজুর্গ ও বিদগ্ধ আলেম ফকীহুল মিল্লাত মুফতী আব্দুর রহমান রহ.। ব্যক্তিগতভাবে আমি তাঁর ছাত্র বা মুরিদ নই। তবে আমি তাঁকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতাম। মহব্বত করতাম। তাঁর সম্পর্কে আমার ক্ষুদ্র মতামত বা মূল্যায়ন হিসেবে আমি পাঁচটি কথা বলব।
এক. বাংলাদেশে ফিকহে হানাফির ওপর গবেষণামূলক অধ্যয়ন কাজে তাঁর অবদান অপরিসীম। ফিকহে হানাফিকে রিসার্চমূলক অধ্যয়ন পৃথিবীর বিভিন্ন স্থানে ও বিভিন্ন দেশে আগে থেকেই চলে আসছে। আমাদের বাংলাদেশে এই বিষয়ে তিনিই পাইওনিয়র ছিলেন। পাইওনিয়র মানে যারা কোনো মহৎ কাজের সূচনা করেন এবং অতি দূর পর্যন্ত পৌঁছে যেতে পারেন। ফিকহে হানাফিকে গবেষণামূলকভাবে উপস্থাপন, তার উসুল, ফুরু ও তার মাহাত্ম্য উম্মতের সামনে সুন্দরভাবে পেশ করার ক্ষেত্রে তাঁর অবদান অনেক।
আমাদের দেশে অধিকাংশ মানুষ হানাফি ফিকহের অনুসারী। এদের কাছে ফিকহে হানাফির দর্শন, দৃষ্টিকোণ, অবস্থান, বিশালতà