বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কওমি শিক্ষকদের অবসর প্রসঙ্গ : মাওলানা লিয়াকত আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| মাওলানা লিয়াকত আলী ||

ইদানীং কওমি মাদ্রাসার উস্তাদদের অবসর নিয়ে কথা উঠছে। কেউ কেউ বলছেন ৬৫ বছর বয়স হলে কওমি উস্তাদদের অবসরের নিয়ম থাকা প্রয়োজন। বিষয়টি নিয়ে একটু আলোচনার প্রস্তাব ও চাহিদা আসছে বিভিন্ন মহল থেকে। সেই তাগিদ থেকে এ নিবন্ধের অবতারণা।

সরকারি চাকরিতে বয়সের একটি সীমাবদ্ধতা রাখা হয়েছে। আমাদের দেশের সরকারি চাকুরেদের জন্য ৬০ বছর বয়সে অবসর গ্রহণের নিয়ম রয়েছে। এরপরেও যদি কারও বিশেষ কর্মদক্ষতা বা যোগ্যতার কারণে রাষ্ট্র তার আরও সেবা নিতে চায়, তাহলে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর এবং হাইকোর্টের বিচারপতিদের জন্য তা ৬৭ বছর করা হয়েছে।

কিন্তু আমাদের কওমি মাদ্রাসার উস্তাদদের অবসরের কোনো বয়সসীমা নেই। তারা আজীবন মাদ্রাসায় দরস (শিক্ষাদান) ও অন্যান্য খেদমতে (সেবা, কাজ) নিয়োজিত থাকেন। এটা যেমন তাদের ত্যাগ ও ঐকান্তিকতার কারণে, তেমনি এর পেছনে কিছà§