দেশের বেকারদের সংখ্যা সংখ্যা প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বর্তমানে দেশে মোট বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার জন। দেশে নারী বেকারের সংখ্যা কমলেও বেড়েছে পুরুষ বেকারের সংখ্যা।
আজ সোমবার ত্রৈমাসিক ভিত্তিতে দেশের শ্রমশক্তি জরিপের প্রতিবেদন প্রকাশ করেছে বিবিএস। গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেকার পরিস্থিতি প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নিয়ম অনুসারে, যারা সাত দিনের মধ্যে মজুরির বিনিময়ে এক ঘণ্টা কাজ করার সুযোগ পাননি এবং গত এক মাস ধরে কাজপ্রত্যাশী ছিলেন, তারা বেকার হিসেবে গণ্য হবেন। এ নিয়মেই বেকারের সংখ্যা নির্ধারণ করে বিবিএস।
বিবিএসের হিসাব অনুসারে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে দেশে ২৫ লাখ ৯০ হাজার বেকার ছিল। বর্তমানে বেকারের হার ৩ দশমিক ৫১ শতাংশ, যা ২০২৩ সালের গড় বেকারের হারের চেয়ে কিছুটা বেশি। ২০২৩ সালের গড় বেকারের হার ছিল ৩ দশমিক ৩৬ শতাংশ।
এদিকে, দেশে বেড়ে পুরুষ বেকারের সংখ্যা। তবে নারী বেকার সংখ্যা কমেছে। গত মার্চ মাস শেষে পুরুষ বেকারের সংখ্যা ছিল ১৭ লাখ ৪০ হাজার। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে এই সংখ্যা ছিল ১৭ লাখ ১০ হাজার। অন্যদিকে, বর্তমানে দেশে নারী বেকà