বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

১৭ বছরের মধ্যে ২০২৬ সালের হজ হতে যাচ্ছে সবচেয়ে প্রশান্তিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এ বছর হজের সময় তীব্র তাপপ্রবাহের কারণে এখন পর্যন্ত এক হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে। কিন্তু পবিত্র এই ধর্মীয় অনুষ্ঠান পালনের সময় মৃত্যু অনেক কমে যাবে সামনের বছরগুলোতে। চলতি সপ্তাহে বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, পরের বছর ২০২৫ সালের হজটি হতে যাচ্ছে গ্রীষ্মকালীন তীব্র গরমের মধ্যে অনুষ্ঠিত শেষ হজ।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজের বরাতে লাইভমিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সারা বিশ্ব থেকে মুসল্লিরা আগামী  বছর ২০২৫ সালে গ্রীষ্মকালীন শেষ হজ পালন করতে যাচ্ছেন। এর পরের বছর ২০২৬ সালে জলবায়ু পরিবর্তনের কারণে বসন্ত ঋতুতে হতে যাচ্ছে হজের আনুষ্ঠানিকতা।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটকে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের (এনএমসি) মুখপাত্র হুসেইন আল-কাহতানি বলেন, ‘আমরা এই ১৭ বছর পর আর গ্রীষ্মকালীন হজ প্রত্যক্ষ করবো না।’