|| মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক ||
আকাবিরের শুধু নাম শুনে নেওয়াও অনেক বড় সৌভাগ্য। আর যদি পরিচয় লাভ হয় তাহলে তো আরও বড় সৌভাগ্য! তার ওপর যদি তাঁর হেদায়াত ও খেদমত থেকে উপকৃত হওয়ার সুযোগ পাওয়া যায়, তাহলে তো নূর আলা নূর, সোনায় সোহাগা। আর যদি তাঁর সাথে ব্যক্তিগত পরিচয় থাকে এবং তাঁর সোহবতে ও জিয়ারতে যাওয়ার সৌভাগ্য হয়, তাহলে তো কোনো কথাই নেই!
আমি গ্রামের এক মাদরাসার (মাদারাসা আরাবিয়া খেড়িহর, শাহরাস্তি, চাঁদপুর) অধম তালিবুল ইলম। স্বভাবগতভাবেই আমি কিছুটা বেখবর মানুষ, তার সঙ্গে যদি যুক্ত হয় উদাসীনতার আরও বিভিন্ন কারণ, তখন এক কম বয়সী তালিবুল ইলমের জন্যে আর কতটুকু বাখবর হওয়া সম্ভব! তারপরও আমি আল্লাহর শোকর আদায় করি, শোকর আদায় করি আমার ওয়ালিদাইন মাজিদাইনের এবং মুশফিক আসাতিজায়ে কেরামের, তাদের তাওয়াজ্জুহের বরকতে ছাত্রজীবনের অধিকাংশ সময় বেখবর পরিবেশে কেটে যাওয়ার পরও দেশের এবং দেশের বাইরের নিকট অতীতের অনেক আকাবির এবং অনেক বাহায়াত আকাবিরের ব্যাপারে আমার ইলম হাসিল হয়েছে। আল্লাহ তায়ালা আমার ওয়ালিদাইনকে, আমার সকল আত্মীয় মুরব্বিকে, আমার বড় ভাইকে এবং আমার সকল