|| মুহাম্মাদ যায়েদ খান ||
নতুন বছরের আগমন উদযাপন করতে গিয়ে আমরা কি ভুলে যাচ্ছি, এই পৃথিবী শুধু আমাদের একার নয়? থার্টি ফার্স্ট নাইট উদযাপনের নামে বিকট শব্দে আতশবাজি আর বেপরোয়া উচ্ছ্বাস যেন সাধারণ মানুষের জীবনে বয়ে আনে ভোগান্তির কালো মেঘ। উৎসবের এই ঝলমলে আলো যেখানে একদিকে আনন্দের প্রতীক, অন্যদিকে তা অনেকের জীবনে অশান্তি ও কষ্টের কারণ।
একটি রাত, অসংখ্য বিপর্যয়
শিশুদের কান্না, হাসপাতালের রোগীদের কষ্ট, বয়স্কদের উদ্বেগ, আর পোষা প্রাণীদের ভীতসন্ত্রস্ত অবস্থা—এই চিত্রটি থার্টি ফার্স্ট নাইটের উল্টোপিঠ।
আতশবাজির উচ্চ শব্দে হাসপাতালের রোগীরা বিশ্রামহীন অবস্থায় কাটিয়েছেন। একজন চিকিৎসক বলেন, "রোগীর সেবা দেওয়ার সময় দেখেছি, অনেক রোগীর হৃদযন্ত্রের কার্যক্রমের ওপর শব্দের প্রভাব পড়েছে। এটি খুবই বিপজ্জনক।"
বাজ