বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ব্লাসফেমি আইন প্রণয়ন চায় সাধারণ আলেম সমাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ একটি মুসলিম-প্রধান দেশ, যেখানে ধর্মীয় মূল্যবোধ জনগণের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে সাম্প্রতিক বছরগুলোতে আল্লাহ ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম এবং ধর্মীয় অনুশাসন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কটূক্তি করার প্রবণতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বাকস্বাধীনতা ও মুক্তচিন্তার নামে এ ধরনের কর্মকাণ্ড যেমন ধর্মপ্রাণ জনগণের অনুভূতিকে আঘাত করে, তেমনি সামজিক অরাজকতা, বিশৃঙ্খলা ও সহিংসতার ঝুঁকিও তৈরি করে।  

বিশ্বের বিভিন্ন দেশে ব্লাসফেমি (ধর্ম অবমাননা) রোধে কঠোর আইন রয়েছে, যা জনগণের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান প্রদর্শন নিশ্চিত করে। পাকিস্তান, সৌদি আরব, ইরানসহ বহু মুসলিম দেশে এই আইন কার্যকর রয়েছে। বাংলাদেশেও এ ধরনের একটি আইন প্রণয়ন এখন সময়ের দাবি।

সম্প্রতি সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা নামক ব্যক্তি আল্লাহ ও পবিত্র ধর্ম ইসলাম নিয়ে অত্যন্ত জঘন্যভাষায় কটুক্তি করেছে, যেটি ছিল ধর্মপ্রাণ ও তৌহিদি জনতাকে উসকে দেয়ার ঘৃণ্য হাতিয়ার। এ ধরনের চরম উসকানিমূলক বক্তব্যের দায়ে রাখাল রাহাকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং রাষ্ট্রীয় সকল কার্যক্রম থেকে তাকে শোকজ করা হোক। সেই সাথে অদূর ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমà§