সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় পুরো দেশ স্তম্ভিত : শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সকালে চিকিৎসকদের বরাত দিয়ে শিশুটির মামাতো ভাই বলেন, তার বোন এখনো অচেতন। তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরা বলেছেন, তারা আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন। এ ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনাকে জঘন্য বলে অভিহিত করেছেন শায়খ আহমাদুল্লাহ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি বলেন মাগুরায় বোনের শ্বশুর কর্তৃক আট বছরের শিশু ধর্ষণের ঘটনা পুরো দেশকে স্তম্ভিত করেছে। এরকম পৈশাচিক ঘটনা এদেশে এই প্রথম নয়। বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে, এখন সেই প্রশ্নের জবাব খোঁজা জরুরি।

প্রশাসনিক দুর্বলতা, আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতি কতটা প্রকট হলে অপরাধীরা বারবার এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সাহস পায়! অপরাধীরা জানে, এদেশে টাকা দিয়ে সব ‘ম্যানেজ’ করা যায়। তাইতো অপকর্ম করার আগে তারা একবারও ভাবে না।

যুগ যুগ ধরে চলে আসা ভঙ্গুর আইন ও বিচারব্যবস্থার কারণে এই যে অপরাধগুলো ঘটছে, এর দায় আসলে কে নেবে! অর্থনৈতিক দুর্বলতায় আমাদের দুঃখ নেই। কিন্তু আমরা সুশাসন চাই। আমরা এমন একটি ইনসাফপূর্ণ দেশ চাই, যেখানে অপরাধীরা অপরাধ করে পার পাবে না। যেখানে অপরাধীরা অপরাধ করলে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। যে দেশের প্রশাসন ও বিচারব্যবস্থার ওপর সকল মানুষ আস্থা রাখবে।তেমন স্বপ্নের দেশ আমরা কবে পাব? আর এতিদেনের ব্যর্থতার দায় কার?

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ