শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে

‘ইসরায়েল ও ভারতের সাথে অর্থনৈতিক-কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, ইহুদীবাদী ইসরায়েল এবং হিন্দুত্ববাদী ভারত মুসলিম নিধনের প্রতিযোগিতায় নেমেছে। ফিলিস্তিনের গাজায় নতুন করে ইসরায়েলি বাহিনী নৃশংস হামলা করে গণহত্যা চালিয়ে যাচ্ছে। বিশ্বসন্ত্রাসী ইসরায়েল গাজার অবরুদ্ধ ও নিরস্ত্র সাধারণ মানুষের ওপর বিশ্বাসঘাতকতামূলক হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে।ইসরায়েল নিঃসন্দেহে স্পষ্ট প্রমাণ দিয়েছে তারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেনা। ইসরায়েলি নৃশংসতা ও চলমান গণহত্যার বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সাহসী ও প্রতিবাদী ভুমিকা পালন করতে হবে। তাদের সাথে অর্থনৈতিক ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে।

তিনি বলেন, গাজায় সব ধরনের খাদ্য, পানীয় ও চিকিৎসা উপকরণ শেষ । ফলে আহত মানুষকে বাঁচিয়ে রাখা কষ্টসাধ্য হয়ে পড়েছে। 

আজ বুধবার (১৯ মার্চ) কুমিল্লা টাউন হলে হেফাজতে ইসলাম কুমিল্লা মহানগর আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে উপরোক্ত কথা বলেন।

কুমিল্লা মহানগর সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ, বিএনপি কুমিল্লা মহানগর সভাপতি উৎবাতুল বারী আবু, দক্ষিণ জেলা সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, হেফাজতের সহকারী মহাসচিব ও লক্ষীপুর জেলা সভাপতি মুফতি মুশতাকুন্নবী কাসেমী, কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক মুফতি আমজাদ হোসাইন, হেফাজত জেলা সহসভাপতি মাওলানা আবদুল কুদ্দুস, এবি পার্টির সভাপতি গোলাম সামদানী মাওলানা মনিরুল ইসলাম কাসেমী, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আনিসুর রহমান আশরাফী,  মাওলানা জামিল আশরাফী, মুফতি মূজ্জাম্মেল, মুফতি শোয়াইব, হাফেজ জসিম, মাওলানা মুতাহের হোসাইন, মাওলানা সাখাওয়াত রাহাত, মাওলানা আবুল বাশার, মাওলানা সুলাইমান, মাওলানা আহসান হাবিব, মাওলানা আমানুল্লাহ মুন্সী, মাওলানা মারুফ বিল্লাহ প্রমূখ।

আজিজুল হক ইসলামাবাদী আরো বলেন, ভারতজুড়ে  রমজান মাসে হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু মুসলমানদের ওপর চরম নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে।  অসংখ্য মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছে সন্ত্রাসী মোদি সরকার। উত্তরপ্রদেশে হোলির সময় ‘শান্তি রক্ষা’র নামে হাজারের ওপর নিরপরাধ মুসলিমকে নির্বিচারে গ্রেপ্তার করেছে। কট্টর হিন্দুত্ববাদীরা রোজাদার মুসলমানদের যেখানে পাচ্ছে সেখানেই অত্যাচার করছে। আমরা মোদি সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, সংখ্যালঘু মুসলমানদের জানমালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা দিতে ব্যর্থ হলে অচিরেই ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ইতিহাস প্রমাণ করে, পৃথিবীর কোথাও জালিমরা রাজত্বে বেশিদিন টিকে থাকতে পারেনি। সুতরাং, হিন্দুত্ববাদী দানব মোদী সরকারের পরাজয়ও অনিবার্য। দুনিয়ার মজলুমরা যেদিন এক হয়ে রুখে দাঁড়াবে, সেদিন জালিম ইসরায়েল ও ভারত নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ