নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। এ ঘটনায় পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তা কামনা করে তিনি বলেছেন, ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো।’
রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে মাওলানা আজহারী বলেন, মক্কা ও মদিনা স্রেফ ভৌগোলিক কোনো স্থান নয়; এ দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। পবিত্র এ ভূমিতে হামলা এবং নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক ও বেদনাদায়ক।
তিনি আরও বলেন, আল্লাহর কাছে যে ভূমি বিশেষ মর্যাদাপ্রাপ্ত, তার পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি ভয়াবহ।
পোস্টের শেষাংশে মাওলানা আজহারী মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো।’
আইও/