সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ফিলিস্তিন ইস্যুতে মুসলিমদের করণীয় সম্পর্কে বললেন আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব মুসলিমদের করণীয় কী— সেই বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। রোববার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এ মতামত তুলে ধরেন।

তিনি লিখেছেন, গত কয়েকদিনের ছবি এবং ভিডিও ক্লিপসগুলো দেখার পর এক অসহনীয় কষ্টকর সময় পার করছি। এর মধ্যেও আমাদের করণীয় নিয়ে ভাবনা প্রয়োজন, আত্মসমালোচনার প্রয়োজন। গোটা বিশ্বজুড়ে উম্মাহ আজ অনেক সমস্যায় নিমজ্জিত যার অন্যতম কারণ হলো— জাতি হিসেবে আমাদের নিজেদের পরিচয় ভুলে যাওয়া। 

ঘটনার প্রতিক্রিয়ায় শুধু প্রতিক্রিয়াশীল জাতি না হয়ে আমাদেরকে ক্রিয়াশীল জাতি হয়ে ওঠা প্রয়োজন। এর মধ্যেই আমাদের মুক্তির পথ নিহিত। আমরা শুধু তাদের ব্র্যান্ডগুলো বয়কট করতে জানি কিন্তু আমাদের নিজেদের মানসম্মত কোনো ব্র্যান্ড নেই। জ্ঞান-বিজ্ঞানে উৎকর্ষতার জন্য যে ডেডিকেশন দরকার তা আমরা করতে রাজি না।

একজন মুসলিম হিসেবে শিক্ষা-গবেষণা ও পেশাদারিত্বে নিজেকে শক্ত অবস্থানে নেওয়া, যোগ্য করে গড়ে তোলা মানেই সামষ্টিকভাবে গোটা উম্মাহকে শক্তিশালী করা। এজন্যই রাসূল ﷺ বলেছেন— দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয়। 

পক্ষান্তরে আমরা নানান আনপ্রোডাক্টিভ কাজে লিপ্ত থেকে সামগ্রিকভাবে গোটা উম্মাহকে দুর্বল করে চলেছি দিনের পর দিন। এভাবে চলতে থাকলে উম্মাহর সংকটময় মুহূর্তেও এ বিশাল জনসংখ্যা গুরুত্বপূর্ণ কোনো কাজে আসবে না। ঠিক যেমনটি এখন কোনো কাজে আসছে না।

আল্লাহর রাসূল ﷺ  বলেন— “অনতিদূরে সব বিজাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, যেমন ভোজনকারীরা ভোজপাত্রের ওপর একত্রিত হয়। (এবং চারদিক থেকে ভোজন করে থাকে।)” একজন বলল— “আমরা কি তখন সংখ্যায় কম থাকব, হে আল্লাহর রাসূল?” তিনি বললেন, “বরং তখন তোমরা সংখ্যায় অনেক থাকবে। কিন্তু তোমরা হবে তরঙ্গতাড়িত আবর্জনার ন্যায় (শক্তিহীন, মূল্যহীন)।” [আবূ দাঊদ: ৪২৯৯]

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ