||মুফতী হাফীজুদ্দীন||
বাংলাদেশে নারী উন্নয়ন নিয়ে সাম্প্রতিক আলোচনাগুলো এক নতুন মোড় নিয়েছে। শিক্ষা, অধিকার, কর্মসংস্থান ও সামাজিক অংশগ্রহণের মতো নানা ক্ষেত্রে নারীর অগ্রযাত্রা দৃশ্যমান হলেও, এই অগ্রগতির পেছনে যে চিন্তাধারাগত দ্বন্দ্ব ও বিতর্ক লুকিয়ে আছে, তা উপেক্ষা করার উপায় নেই। বিশেষ করে একটি প্রশ্ন ঘুরেফিরে সামনে আসছে - " ইসলাম কি নারী উন্নয়নের পথে অন্তরায় ?"
দুঃখজনক হলেও সত্য, এই অভিযোগ আজকাল কিছু আত্মবিস্মৃত, আত্মঘৃণায় নিমজ্জিত আধুনিক নারীবাদী ও তথাকথিত প্রগতিশীল গোষ্ঠীর মুখে নিয়মিত উচ্চারিত হচ্ছে। তারা ইসলামকে নারীর অবরুদ্ধ জীবনের প্রতীক হিসেবে তুলে ধরতে চায়, অথচ ইতিহাস ও বাস্তবতা বারবার প্রমাণ করেছে ঠিক উল্টোটা। এই প্রবণতা কেবল বিভ্রান্তিকর নয় বরং আমাদের সমাজের স্বকীয় মূল্যবোধ, বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গেও এক নির্মম অবিচার।
