মোস্তফা আকিল
নারী মৈত্রীর সমাবেশ দেখলাম। আমাদের বাংলাদেশের কোটি কোটি নারী সমাজের প্রতিনিধিত্ব এই সমাবেশ করে বলে আমার মনে হয় না৷ আমরা গ্রামেগঞ্জে বড় হইছি, শহরে বহু বছর কাটাচ্ছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ সব ধর্মের কালচার, পরিবার দেখেছি, জেনেছি, পড়েছি। গ্রামীণ কিংবা শহুরে কোনো সমাজেরই, কোনো ধর্মেরই নারীদের বৃহত্তর অংশকে এই সমাবেশ প্রতিনিধিত্ব করে না।
হ্যাঁ, এই সমাবেশ প্রতিনিধিত্ব করে বামদের, এনজিও কর্মীদের, ট্রান্স জেন্ডারদের, সমকামিতা প্রমোশনের অ্যাকটিভিস্টদের এবং শহুরে কিছু রেডিকাল লিবারেলদের। এরাই কি শুধু নারী এই দেশে? বৃহত্তর নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে, বৃহত্তর নারী সমাজের বাস্তবিক দাবি, সমস্যা, চাহিদাকে এড্রেস না করে, এনারা কোন নারী মৈত্রী চায় বুঝলাম না।
একটা প্লেকার্ড দেখলাম "Trans women are women, No debate!" মানে কী? ট্রান্স মহিলারা মহিলা নয়, এটা কেউ বলতে চাইলে বলতে দিবেন
