|| সাখাওয়াত রাহাত ||
মানবসমাজে কিছু মানুষ যেন জন্মগ্রহণ করেন একটি কালোত্তীর্ণ বার্তা নিয়ে। তাঁরা হন একাধারে আলোর দিশারী, চেতনার বাতিঘর এবং কর্মে-চিন্তায় অনন্য পথপ্রদর্শক। আল্লামা ইসহাক ফরিদী রহ. ছিলেন তেমনই একজন ক্ষণজন্মা মনীষী। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় যেন তিলোত্তমা এক কাহিনী—যেখানে জ্ঞান, সাধনা, সাহিত্য, সমাজচিন্তা ও আধ্যাত্মিকতা প্রবাহিত হয়েছে একই ধারায়।
জন্ম ও শৈশব: প্রত্যাশার আলোয় আবির্ভাব
১৯৫৭ সালের ৫ জুন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার হোগলাকান্দি গ্রামে তাঁর জন্ম। দীর্ঘ ১৮ বছরের প্রার্থনাপূর্ণ নিঃসন্তান জীবনের অবসানে পিতা আব্দুস সালাম সিকদার ও মাতা সাকিনা বেগমের কোলজুড়ে আশীর্বাদ হয়ে আসে এই সন্তান। শিশুটির জন্ম তাদের মনে ফিরিয়ে আনে পবিত্র গ্রন্থের সেই স্নিগ্ধ স্মৃতি—হজরত ইবরাহিম ও সারা আ. এর জীবনের শুভসংবাদ। তাই কৃতজ্ঞ চিত্তে ও ঈমানি আবেগে তার নাম রাখা হয়—'ইসহাক'।
শৈশবেই তার অন্তরে দোলা à