বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভালো পাঠ্যপুস্তক বলে কিছু নেই, কাস্টমাইজ করে নিতে হয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| ইফতেখার জামিল ||

আমি কওমি মাদরাসার কোর সিলেবাস পাল্টানোর বিপক্ষে। আলিয়া মাদরাসায় তো সিলেবাস পাল্টানো হয়েছিল এবং আলিয়ার বর্তমান সিলেবাস যথেষ্ট চমৎকার। তবে এই ‘ভালো সিলেবাসটাই’ আলিয়া মাদরাসায় বিপর্যয় ঘটাল। ইউ সি—ভালো-খারাপ অনেক ক্ষেত্রেই যথেষ্ট আপেক্ষিক বিষয়। আপনি যদি নলেজ-ইকোসিস্টেম না বোঝেন, তবে আপনি আপাতত যাকে ভালো মনে করছেন, সেটাও বিপদের কারণ হিসেবে দেখা দিতে পারে। আলিয়াতে হয়েছেও তাই—ছাত্রদের মাথায় বিরাট বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যেতে পারাকেই জীবনের অভীষ্ট লক্ষ্য বানিয়ে নেওয়া হয়েছে। আলিয়ার ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে এসে মাদরাসার পরিচয়টা ধরে রাখতে চাচ্ছেন না/পারছেন না। 

কওমির ফিকাহের সিলেবাসের কথাই ধরুন—কুদুরি-শরহে বেকায়াহ-কানয-হেদায়া। এখানে খুব বেশি প