।। ইফতেখার জামিল।।
মালয়েশিয়ায় বেশ কয়েকজন বাংলাদেশিকে ‘জঙ্গিবাদের’ অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অন্য কোনো দেশ হলে ‘বানানো’ বলে উড়িয়ে দেওয়া যেত—মালয়েশিয়ায় এমন আশঙ্কা খুবই কম। মালয়েশিয়ায় ইসলামকে খুবই সম্মানের চোখে দেখা হয়। আপনি পাঞ্জাবি-টুপি পরলে সবখানেই কিছু বাড়তি সুবিধা পাবেন। সবাইকে চেক করলেও পুলিশ আপনাকে ছেড়ে দেবে—সুনির্দিষ্ট অভিযোগ থাকলে অবশ্য আলাদা কথা। কাজেই, ‘জঙ্গিবাদের’ অভিযোগকে সত্য বলে ধরে নেওয়াই ভালো।
আমাদের এখানে সবচেয়ে বড় জটিলতা হলো, আমরা এখনো ‘রেডিকালাইজেশনের’ সংজ্ঞা-বৈশিষ্ট্যগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করতে পারিনি। মনে রাখা ভালো, রেডিকালাইজেশনকে’ হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। খারেজিদের বিষয়ে নবীজি অত্যন্ত শক্ত ভাষায় সতর্ক করেছেন, সাহাবায়ে কেরামের ভূমিকাগুলোও কারো অজানা থাকার কথা নয়। সর্বোপরি, আফগান-সিরিয়ার মতো দেশ নিয়েও কি রেডিকালরা খুব একটা সন্তুষ্ট? মোটেই না। সিরিয়ায় গেল সপ্তাহে খ্রিস্টান চার্চে ‘আত্মঘাতী বোমা হামলা’ চালানো হলো, নিহত হলেন পঁচিশজনের মতো। কী পরিমাণ ‘ব্রেইনওয়াশড’ হলে এমন একটা অপরাধমূলক কাজে কেউ নিজেকে উড়িয়ে দিতে পারে?
শুধু মালয়েশিয়াই নয়, বাংলাদেশের ডায়াস্পোরা কমিউনিটিগুলোতে ‘রেডিকালাইজেশনà§