সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

মতভেদ সত্ত্বেও মুসলিমদের ঐক্যের নীতি আঁকড়ে ধরা উচিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানী।।

আল্লাহ তায়ালা মানবতার জন্য যে দীন-ই-হক পাঠিয়েছেন, তার একটি মৌলিক বৈশিষ্ট্য হলো- ইনসাফ। ইনসাফ অর্থ হলো- প্রত্যেকের সঙ্গে ন্যায় আচরণ করা, হক মেনে নেওয়া এবং জুলুমকে ঘৃণা করা—সে জুলুম কোনো মানুষের ওপর হোক কিংবা কোনো পশু বা আল্লাহ তায়ালার অন্য কোনো সৃষ্টি হোক না কেন। এটা মূলত মানুষের ফিতরাত (স্বভাব) এর কণ্ঠস্বর; এই কারণেই একজন সম্মানিত মানুষ জুলুম দেখলে তীব্রভাবে কষ্ট পায় এবং তার হৃদয় অস্থির হয়ে ওঠে। যদি কোনো মানুষ এই অনুভূতি থেকে বঞ্চিত হয়ে যায়, তাহলে তার মধ্যে ও এক হিংস্র পশুর মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। এটা ব্যক্তি থেকে শুরু করে জাতি ও সরকার পর্যন্ত সবার চরিত্র ও নৈতিকতার মানদণ্ড। এই জন্যই আল্লাহ তায়ালা কুরআনের অন্তত ৩০টি স্থানে বিভিন্ন ভঙ্গিতে ইনসাফের আদেশ দিয়েছেন; খুব কম আমলই আছে যার এত বেশি গুরুত্বের সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে।

মুসলমানদেরকে বিশেষভাবে প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক সৃষ্টির সঙ্গে ইনসাফের আচরণ করতে বলা হয়েছে এবং প্রত্যেক মজলুমকে জুলুম থেকে রক্ষা করার নির্দেশ à¦