বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কাশ্মীরকে ‘নতুন গাজা’ বানানোর ষড়যন্ত্র রুখতে হবে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| হামিদ মীর ||

কেউ কি জানেন পঞ্চাশ বছর পর তিনি জীবিত থাকবেন কি না? ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এবং খামেনি সম্পর্কে লেখার আগে আমার নিজের কথাও বলা উচিত যে, পঞ্চাশ বছর পর আমিও জীবিত থাকবো না। আজ আমরা আমাদের পদ, ক্ষমতা এবং দুনিয়ার মর্যাদার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। আমরা আমাদের এই মর্যাদা বজায় রাখতে সবকিছুই করি, কিন্তু ভাবি না যে পঞ্চাশ বছর পর পৃথিবী আমাদের কিসের জন্য মনে রাখবে।

আমি ভাবছিলাম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে ২০২৫-এ পাকিস্তান এবং ভারতজুড়ে যুদ্ধবিরতি করিয়েছেন। জুন ২০২৫-এ ইসরায়েল ও ইরানে যুদ্ধবিরতি স্থাপন করিয়েছেন। এই দুটি যুদ্ধবিরতি করিয়ে তিনি শান্তির নোবেল পুরস্কার পেতে চান, কিন্তু যতক্ষণ না ফিলিস্তিন সমস্যা সমাধান হয়, মধ্যপ্রাচ্যে শান্তি স্থায়ী হবে না।