বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আমাদের জাতীয় দৈনিক: ‎হতাশা ও স্বপ্নের কথা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মিযানুর রহমান জামীল||

‎সাপ্তাহিক `যরবে মুমিন’ এর পাঠক বিশ লাখ। রোজানা ইসলাম, বাঁচ্চু কা ইসলাম, খাওয়াতিন কা ইসলাম, দ্য ইন্টারন্যাশনাল তো নিয়মিত বিপ্লব। খুশির কোনো কারণ নেই— এটা আমাদের দেশের কোনো ইতিহাস নয়। এ দেশের অনেক প্রতিষ্ঠানের ছাত্ররাও জানতো না তাদের সাহিত্য কাফেলা, মাসিক-ত্রৈমাসিক পত্রিকা, স্মরণিকা বা দেয়ালিকার নাম কী? তবে মন খারাপেরও কারণ নেই, আশার কথা হলো- এখন সেই ঘোর কাটতে শুরু করেছে। ‎

‎ঘোর কাটার শুরু অধ্যায়ে লুকিয়ে আছে অনেকের ত্যাগ বিসর্জন এবং হাল না ছাড়া তথা লেগে থাকার করুণ ঘটনা। আমরা তাদের মূল্যায়ন করতে জানি না। কারণ সময় থাকতে বুঝি না বরং সময় হারিয়ে গেলে বুঝি আমরা। সুতরাং সামনে স্বপ্ন দেখার সবচেয়ে বড় ঘটনা হবে জাতীয় দৈনিক বা চ্যানেল। ছিন্নমূল শিশু বা নূরানীর ছাত্রদের পড়ানোকে খাটো করে দেখা যেসব বড়গণ হাদিসের মসনদকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন- তারা হয়তো বার্ষিক, ত্রৈমাসিক, মাসিক, পাক্ষিকের মতো মিনিগুলো ধরে রাখার চেয়ে বড় কিছু (জাতীয় দৈনিক) করতে এবং ধরে রাখতে সক্ষম হবেন আশা করি।